Tuesday, January 20, 2026

ইউনিক্স: যেভাবে শুরু, যেভাবে আমাদের চারপাশে।

 সূচনাঃ 

ঘটনা সূত্রপাত হয় ১৯৬৯ সালে ইউনিক্সের প্রকৃত জন্ম। কেন থম্পসন ও ডেনিস রিচি AT&T-এর বেল ল্যাবসে PDP-7 মিনিকম্পিউটারে প্রথম সংস্করণ তৈরি করেন। আনুষ্ঠানিকভাবে ইউনিক্স সময় শুরু ১৯৭০ সালে থেকে। কেন থম্পসন ও ডেনিস রিচি—একটি স্পেস গেম তৈরি করতে চাইলেন। গেমটির নাম "Space Travel"। সমস্যা হলো, তখনকার মূলফ্রেম কম্পিউটারগুলোতে এই গেম চালানো ছিল খুব ব্যয়বহুল ও ধীরগতির। তারা একটি পুরনো, অব্যবহৃত PDP-7 মিনিকম্পিউটার খুঁজে পেলেন। আর এই যন্ত্রটিকেই কাজে লাগিয়ে তৈরি করলেন একটি নতুন ধরনের অপারেটিং সিস্টেম। সেই সিস্টেমটিই আজকের ইউনিক্স ।

ইউনিক্স: যেভাবে শুরু, যেভাবে আমাদের চারপাশেঃ

আপনি যখন এই লেখাটি পড়ছেন, তখন হয়তো ইউনিক্স ব্যবহার করছেন। বর্তমান অ্যান্ড্রয়েড ফোন, অথবা যদি ম্যাকবুক , বা এমনকি ওয়েবসাইট যে সার্ভারে হোস্টেড—সেগুলোর বেশিরভাগই চলে ইউনিক্স বা তার সন্তানদের উপর।

ইউনিক্স আসলে কী?
ইউনিক্স হলো একটি অপারেটিং সিস্টেম—কম্পিউটারের মূল সফটওয়্যার যা হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সংযোগ তৈরি করে। এটি শুধু একটি সফটওয়্যার নয়, এটি একটি দর্শন।
আমি উপরে উল্লেখ করে ছিলাম শুরুটা হয়েছিল একটি গেইম দিয়ে। ১৯৬৯ সালে বেল ল্যাবসে কেন থম্পসন ও ডেনিস রিচি "Space Travel" নামের একটি গেম তৈরি করতে গিয়েই ইউনিক্সের জন্ম দেন। তখনকার মূল কম্পিউটার খুব ধীর ছিল বলে তারা একটি ছোট PDP-7 মেশিনে নতুন সিস্টেম তৈরি করেন। আর এই সিস্টেমটিই হলো ইউনিক্সের প্রথম সংস্করণ। 
মূল মন্ত্র ঃ
(Do one thing and do it well.)
ইউনিক্সের সবচেয়ে বড় শক্তি হলো এর সরলতা। এর নীতিটি হলো: "একটি কাজ করো, এবং সেটি ভালোভাবে করো"। এই নীতি অনুসারে ইউনিক্সে অনেক ছোট ছোট প্রোগ্রাম থাকে, যেগুলোকে পাইপ (|) চিহ্ন দিয়ে যুক্ত করে বড় কাজ করা যায়।
আধুনিক প্রোগ্রামিংয়ে ইউনিক্স মন্ত্রঃ
· Microservices. 
· API Communication. 
· Environment Variables. 
· CI/CD Pipelines.
ইত্যাদি ইত্যাদি ।

শেষ কথাঃ
ইউনিক্স শুধু প্রযুক্তি নয়, এটি একটি চিন্তার ধারা যা আমাদের শেখায় জটিল সমস্যাকে সরল উপায়ে সমাধান করতে। আজকের ডিজিটাল দুনিয়ার প্রায় প্রতিটি অংশেই ইউনিক্সের অবদান রয়েছে। এটি প্রমাণ করে যে ভালো ডিজাইন কখনো পুরনো হয় না।

FreeBSD কী?

বিশ্বের কোটি কোটি মানুষ প্রতিদিন FreeBSD ব্যবহার করছেন। তারা শুধু জানেন না। Netflix-এর স্ট্রিমিং সার্ভার, Sony PlayStation-এর অপ...